জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন- সব দুঃখ ঘুচল বলে


লিখেছেন আলমগীর লেখা হয়েছে:১০ জুলা ২০০৮

গত এপ্রিল মাসে প্রায় সব দৈনিকে একযোগে খবর বেরোয় চট্টগ্রামের গিয়াসুদ্দিন এমন এক যন্ত্র বানিয়েছে যা থেকে অবিরাম বিদ্যুৎ পাওয়া যাবে। এটি কোন খবর হত না, যদি না জ্বালানির প্রশ্নটি থাকত। গিয়াসুদ্দিনের চেরাগ কোন রকম জ্বালানী ছাড়াই বিদ্যুৎ তৈরি করে যেতে থাকবে।

কেবল সাংবাদিক না, রীতিমত বাঘা বাঘা লোকদের ডেকে গিয়াসুদ্দিন চট্টগ্রামে তার যন্ত্র দেখান। উপস্থিত প্রকৌশলীরা বিস্ময় প্রকাশ করেন। বিদ্যুতের সমস্যা শেষ হলে বলো ভবিষ্যতবাণী করেন। কেউ কেউ তার আবিষ্কাররে কৌশল গোপন রাখার কথা স্মরণ করিয়ে দেন।

গতকাল প্রথম আলোর শেষ পাতার একটা খবর। দিনাজপুরের শাহীদও একই কাজ করে ফেলেছেন। তিনি খ্যাতিমান লোকজনের পাশাপাশি, সামরিক লোকজনকেও দাওয়াত দিয়েছে তার কীর্তি দেখার জন্য। বরাবরের মতো সবাই এ ধরনের আবিষ্কারের ভূয়সী প্রসংসা করেছে।

দেশে থাকতে, কমাস পর পরই, নিউটনের সুত্র ভুল, জ্যামিতির অমুক উপপাদ্য ভুল ইত্যাদি লেখা দেখতাম।

মানুষের পাগলামি একটা পর্যায় পর্যন্ত হাসির খোরাক যোগায়। কিন্তু এ ব্যাপারগুলো যখন জাতীয় পত্রিকায় স্থান পায় তখন মানুষগুলোর জ্ঞান-বুদ্ধি নিয়ে প্রশ্ন ওঠে। জিইসির মতো কোম্পানির কোন প্রকৌশলী গিয়াসুদ্দিনের যন্ত্র দেখে অভিভুত হয়ে যায়।

বড় বেদনার এ ধরনের অজ্ঞানতা; মানা যায় না।