অনুদিত অণুগল্প-২: জন্মদিন
সত সপ্তাহে ছিল আমার ৪০তম জন্মদিন। ভোর বেলা বিছানা ছাড়তে একদমই ইচ্ছা করছিল না, তবু জোর করে উঠতেই হলো। নিচে নেমে নাস্তা করব, ভাবলাম বৌই বোধহয় প্রথম উইশটা করবে। উইশ করা তো দূরের কথা, গুড মর্নিং বলতেও ভুলে গেল! কী আর করা। বিবাহিত জীবন একসময় নিরামিষ হয়ে যায়। ছেলেপেলেরা নিশ্চয়ই বাবার এ বিশেষ দিনটির কথা ভুলবে না।
একটু পরে, ছেলেমেয়েরা হুড়মুড় করে নাস্তার টেবিলে জড়ো হয়। কোন মতো একটু হাই হ্যালো বলেই তারা নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। কাপড়-চোপড় তৈরি হয়ে যখন অফিসে রওনা হই তখন নিজেকে খুব ফেলনা মনে হয়।
অফিসে ঢুকতেই সেক্রেটারি জোঅ্যান, 'গুড মর্নিং এন্ড হ্যাপি বার্থ ডে জন'।
গিটার নিয়ে বাংলায় নতুন প্রয়াস
সচলায়তনে বিজ্ঞাপন হিসেবে প্রকাশিত।
কিছুকাল আগে মাহবুব মুর্শেদে বাংলায় গিটার সাইটের অভাব নিয়ে আক্ষেপ করে একটা পোস্ট দিয়েছিলেন। আমি নিজে একটু আধটু শখ করে বাজাই, আর একটু আধটু কম্পিউটারের কাজ জানি বলে নিজেও বাংলায় একটা গিটার সংক্রান্ত সাইটের কথা ভাবছিলাম। এ নিয়ে দুএক জনের সাথে কথা হলেও আগ্রহের অভাবে আর বেশীদূর আগায়নি। মুর্শেদের ব্লগে আমি একটা কমেন্টও দিয়েছিলাম যে কেউ আগ্রহী আছে কিনা জানার জন্য।
নারী নীতি ও আমাদের মোল্লারা
বেশ কয়েক মাস ধরেই বাংলাদেশে অস্থির অবস্থা যাচ্ছে। ঠিকই ধরেছেন সম্প্রতি মোল্লারা সরকার গৃহীত নারী নীতির প্রতিবাদে যা করছে আমি তার কথাই বলছি। তদারকি সরকার জাতিসংঘের সিডো নীতিতে সাক্ষর করেছে। সেই নীতিতে ঠিক কী আছে আরো অনেকের মতোই আমি জানি না, আমার বিশ্বাস যারা আন্দোলন করছেন তাদেরও অনেকে জানেন না। সে যাই হোক, সব কিছু যে জেনে বুঝে করতে হবে তার কী কোন কথা আছে?