How to create custom friend list in Facebook
Facebook has a terrible policy on users privacy. By default, an user can access everything on another user's account. There have been reports on grabbing innocent photos from FB and posting them on adult forums. Sometimes this is done by persons among the friends. This is immoral and illegal in some states. On the other hand FB has made it real difficult to adjust the proper level of privacy. Since we in real life have different level of trust on different person, it is necessary to arrange people in the friend list among more possibly overlapped sublists. This is a photo-tutorial on how to protect your photos by creating sublist or custom lists of friends based on the level of trust and allowing them on a certain album.
একজন প্যালেস্টাইনির কথা
আকরাম আল মাসরী এক ভাগ্যহত প্যালেস্টাইনিয় যুবক। প্যালেস্টাইনের অন্য সবার মতো অবরোধের মধ্যেই তার জন্ম, সহিংসতা দেখে দেখেই তার বড় হওয়া। তারপরও তার স্বপ্ন ছিলো কোন দিন হয়ত সুদিন আসবে। প্রতিপক্ষ অসম শক্তির হলে তা লড়াই থাকে না; জন্মভূমি বাঁচানোর চেয়ে নিজের বেঁচে থাকাটাই মুখ্য মনে হয়। তার সমবয়ীসদের কেউ কেউ ধরে নেয় সশস্ত্র সংগ্রাম একমাত্র উপায়, কেউ মনে করে আপোষ করেই বাঁচতে হবে। আকরামের মনে ঠিক কী ছিল তা জানা যায়নি। শুধু জানা গেছে তার চারপাশের মানুষদের মধ্যেই অনেকে তাকে সন্দেহ করা শুরু করে। আকরাম শত্রুপক্ষের চর।
ডিজাইন বাই অমুক পাওয়ার্ড বাই তমুক
আজ বিটিসিএল সম্পর্কে একটু খোঁজ করছিলাম গুগলে। উদ্দেশ্য তাদের ঘটনা কী, খুঁটি কোথায় একটু জানার ইচ্ছা। প্রথমে যে সাইটটা গুগল দেখাল সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের একটা রিপোর্ট- বিটিসিএল যখন বিটিটিবি থেকে স্পিন অফ হয় তার উপর। পত্রিকাটির সাইটটা খুব চমৎকার। একটু টোকা দিতেই বুঝলাম জুমলা দিয়ে করা। এক সময় জুমলার পেছনে বহু সময় ব্যয় করেছি, কাজেই ধরতে কোন সমস্যা হয় না। ধাক্কা লাগল টেম্পলেট দেখে। টেম্পলেটটি জুমলাআর্ট নামক কম্পানির ডিজাইন করা। ধরে নিচ্ছি তারা বৈধভাবে কিনেই ব্যবহার করছেন। কিন্তু কৌশলে টেম্পলেটের নামটা পাল্টে দেয়া হয়েছে। ফুটারে টেম্প
জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন- সব দুঃখ ঘুচল বলে
গত এপ্রিল মাসে প্রায় সব দৈনিকে একযোগে খবর বেরোয় চট্টগ্রামের গিয়াসুদ্দিন এমন এক যন্ত্র বানিয়েছে যা থেকে অবিরাম বিদ্যুৎ পাওয়া যাবে। এটি কোন খবর হত না, যদি না জ্বালানির প্রশ্নটি থাকত। গিয়াসুদ্দিনের চেরাগ কোন রকম জ্বালানী ছাড়াই বিদ্যুৎ তৈরি করে যেতে থাকবে।
কেবল সাংবাদিক না, রীতিমত বাঘা বাঘা লোকদের ডেকে গিয়াসুদ্দিন চট্টগ্রামে তার যন্ত্র দেখান। উপস্থিত প্রকৌশলীরা বিস্ময় প্রকাশ করেন। বিদ্যুতের সমস্যা শেষ হলে বলো ভবিষ্যতবাণী করেন। কেউ কেউ তার আবিষ্কাররে কৌশল গোপন রাখার কথা স্মরণ করিয়ে দেন।
মেজাজ কতটা খারাপ হতে পারে
গত পরশু রাতের কথা। পিসিতে কাজ করছি। তার আগের রাতে বাংলা বানানের ভুল নিয়ে হিসাব করব বলে সচলায়তন থেকে কিছু লেখা নামিয়েছি। কাজ করার সময় হার্ডডিস্কে ক্যাচ ক্যাচ শব্দ। বিশ কী ত্রিশ সেকেন্ড হবে, আত্মা শুকিয়ে দিয়ে নীল স্ক্রিন। রিবুট করে লাভ নাই, সুইচ টিপে অফ করে ঘুমাতে গেলাম। সকালে বৌ প্রথম আলো পড়বে। মেশিন অন হয় না। ক্যাচ ক্যাচ।
আমার মেশিনে দুটো হার্ড ডিস্ক ছিল। ৮০গিগার একটাতে সি আর এফ। সিতে উইন্ডোজ আর অন্যান্য সফটওয়ার। এফ এ আমার সব কাজ, সাইটের ব্যাকআপ। ২৫০ গিগার টাতে মূলত মুভি আর গান। সব আকামা জিনিশ। ক্যাচ ক্যাচ করে যে হার্ড ডিস্কটা গেল সেটা আমার সর্বস্ব সম্বলিত ৮০গিগাটা।
বাংলা বানান শোধক (দ্বিতীয় ও শেষ কিস্তি)
আগের লেখায় যুক্তি দিয়েছিলাম যে ইংরেজী বা অন্যান্য ভাষার মতো বাংলাতে নিয়ম-ভিত্তিক স্পেলচেকার বানানো প্রায় অসম্ভব। একমাত্র গ্রহণযোগ্য বিকল্প হলো সম্ভাব্য সব শব্দের তালিকা তৈরি করে তার ভিত্তিতে স্পেল চেকার বানানো।
শব্দ তালিকা: